- ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী
- এবার বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
- নতুন আশায় জেলেরা: মধ্যরাতে ভোলার নদীতে শুরু হচ্ছে মাছ ধরা
- জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করল ইরান
- দাম বাড়লেও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ
- প্রবাসী যুবককে ঠকিয়ে ৯ কোটি রুপি আত্মসাৎ, ফেঁসে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী
- জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দিবে সরকার: শিক্ষামন্ত্রী
ফাইনালের আগে নেপালকে হারাতে চায় বাংলাদেশ
এক ম্যাচ হাতে রেখেই নেপালে চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে জামাল ভূঁইয়ারা ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিল। এরপর কিরগিজদের বিপক্ষে গোলশূন্য ড্র করে নেপাল; এ ম্যাচের ফলে এক ম্যাচ আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। আজ শনিবার সন্ধ্যা পৌনে ৬টায় অগুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। অধিনায়ক জামাল ভূঁইয়া আর কোচ জেমি ডের আশা ভালো ফলের আত্মবিশ্বাস নিয়ে ফাইনালের মঞ্চে যাওয়া।
শুক্রবার অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘আগামীকাল (আজ) নেপালের বিপক্ষে আমাদের ম্যাচ আছে। আমরা এরই মধ্যে ফাইনালে উঠে গেছি। কিন্তু প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। সবাই আগামীকাল জিততে চাই। অবশ্যই ফাইনাল সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, যেটা আমরা জিততে চাই শুধু মানুষের জন্য নয়, পুরো জাতির জন্য। কেননা, আপনারা জানেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, তো ফাইনাল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি, আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে পারব।’
কোচ জেমি ডের প্রত্যাশা ছেলেরা ফাইনালের আগে ভালো একটা প্রস্তুতি সারবে। বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় এই ইংলিশ কোচ বলেছেন, ‘ছেলেরা আজও কঠোর পরিশ্রম করেছে অনুশীলনে। কালকের ম্যাচের অপেক্ষায় আছি। প্রথম ম্যাচের দল থেকে একাধিক পরিবর্তন আসবে। আমরা নেপালে আসার আগেও বলেছি নেপালে সবাইকে সুযোগ দেওয়া, যারা নতুন, তাদের আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা দেওয়ার কথা। আশা করি ফাইনালে আগেও ভালো একটা ফল আমরা পাব।’
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: