Sunday 20 September, 2026

For Advertisement

মালিঙ্গাকে টপকে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব

17 October, 2021 9:53:44

একের পর এর রেকর্ড গড়েই চলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি বনে গেলেন সাকিব।

মাসকটের আল আমিরাত স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পরই বল হাতে বাংলাদেশের শুরুটাও হয়েছে দুর্দান্ত। ম্যাচের তৃতীয় ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন সাইফউদ্দিন। এরপর আক্রমণে এসেই বাংলাদেশকে জোড়া আঘাত এনে দেন মেহেদি হাসান।

নিজের তৃতীয় ওভারেও উইকেট পেয়েছেন মেহেদি। তবে এর মাঝে সাকিব আল হাসানের শিকার করেছেন দুই উইকেট। ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট সংখ্যা দাঁড়াল ১০৮-এ। ১০৭ উইকেট নিয়ে এতোদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন মালিঙ্কা। আজ তাকে টপকে গেলেন সাকিব।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore