Monday 12 October, 2026

For Advertisement

আইসিসির ‘মাস সেরা’ ক্রিকেটারের মনোনয়ন পেলেন নাসুম

6 October, 2021 6:31:49

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ তথা মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ। বুধবার (৬ অক্টোবর) আইসিসি ঘোষণা করে, সেপ্টেম্বরের পারফরম্যান্সে প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন ৩ ক্রিকেটার। তারা হলেন- বাংলাদেশের নাসুম আহমেদ, নেপালের সন্দ্বীপ লামিচানে ও যুক্তরাষ্ট্রের জশকরন মালহোত্রা।

মুশফিকুর রহীম এবং সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে এই পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন নাসুম। গত জানুয়ারি থেকেই মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার ঘোষণা করে আসছে আইসিসি। এরই মধ্যে গত মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন মুশফিকুর রহীম এবং জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান।

বাংলাদেশের উদীয়মান স্পিনার নাসুম আহমেদকে মনোনয়ন দেয়া হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখানোর কারণে। সেপ্টেম্বরের শুরুতে ৫ ম্যাচে মোট ৮টি উইকেট নিয়েছিলেন নাসুম। বাংলাদেশ সিরিজ জিতেছিল ৩-২ ব্যবধানে।

সিরিজের চতুর্থ ম্যাচে ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন নাসুম। ওই ম্যাচেই দারুণ একটি রেকর্ড গড়েন তিনি। আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম বোলার হিসেবে একটি টি-টোয়েন্টি ম্যাচে ২ ওভার মেইডেন দিয়েছিলেন তিনি।

সন্দিপ লামিচানেকে মনোনয়ন দেয়া হয়েছে কারণ, আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগ-২ এ দারুণ বোলিং করেছেন তিনি। ৬টি ওয়ানডে খেলে ১৮ উইকেট নিয়েছেন লামিচানে। ইকনোমি রেট ছিল ৩.১৭ করে। পাপুয়া নিউগিনির বিপক্ষে ৩৫ রানে ৪ উইকেট এবং ১১ রানে ৬ উইকেট নিয়েছিলেন। এছাড়া ওমানের বিপক্ষে নিয়েছিলেন ১৮ বলে ৮ উইকেট।

যুক্তরাষ্ট্রের ক্রিকেটার জাসকারান মালহোত্রাকে মনোনয়ন দেয়ার কারণ, পাপুয়া নিউগিনির বিপক্ষে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগ-২ এর ম্যাচে এক ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন। সে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ৬ ছক্কা মারা চতুর্থ ক্রিকেটার হিসেবে রেকর্ডবুকে নাম লেখেন তিনি।

নারী ক্রিকেটারদের মধ্যে সেপ্টেম্বর মাসের জন্য মনোনয়ন দেয়া হয়েছে ইংল্যান্ডের চার্লি ডিন, হিদার নাইট এবং দক্ষিণ আফ্রিকার লিজলি লি’কে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore