For Advertisement
আইপিএলের প্রথম ম্যাচ নিয়ে যা বললেন সাকিব
করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় চার মাস পর আবারও মাঠে ফিরছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএল।
দুবাইয়ে আজ রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ানস ও এমএস ধোনির চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয় পর্ব। আর এই ম্যাচ দিয়েই দুই বছর পর আইপিএল মাঠে দর্শক ফিরছে।
তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা বেশি আগ্রহী কলকাতা নাইটরাইডার্স ও রাজস্থান রয়্যালসের ম্যাচ নিয়ে।
যে ম্যাচ দুটিতে দেখা যেতে পারে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে। আগামীকাল আবুধাবিতে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে সাকিবের কলকাতা।
দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচ নিয়ে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন সাকিব।
ম্যাচকে সামনে রেখে কেকেআর তার প্রথম দিনের অনুশীলন নিয়ে একটি ভিডিও বানিয়ে আপলোড করেছে অফিসিয়াল ফেসবুক পেজে।
যে ভিডিওতে সাকিব বলেন, ‘মাত্র দিনকয়েক পরই আমাদেরই প্রথম ম্যাচ। আমরা প্রস্তুত। আমার মনে হয়, সবাই যথেষ্ট প্রস্তুতি নিয়েছে। সবাই আমাদের সমর্থন দিয়ে যাচ্ছে। আশা করছি, কেকেআর টুর্নামেন্টের দ্বিতীয় অংশেও খুব ভালো করবে।’
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore