Saturday 10 October, 2026

For Advertisement

বাংলাদেশ-আফগান ওয়ানডে সিরিজ শুরু শুক্রবার

9 September, 2021 8:10:52

শুক্রবার (১০ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ।

জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেই একই ভেন্যুতে সিরিজের পরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর। ওয়ানডে সিরিজ শেষে আগামী ২২-২৫ সেপ্টেম্বর একটি চার দিনের ম্যাচ খেলে সফর শেষ করবে আফগানিস্তান।

গত ১৫ আগস্ট তালেবানরা আফগানিস্তান দখলে নেয়ার পর দেশটির ক্রিকেট নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দেয়। তবে সব শঙ্কা দূর করে অবশেষে গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখে আফগানিন্তান অনূর্ধ্ব-১৯ দল। সিলেটে পৌঁছে হোটেল কোয়ারেন্টাইনে থাকার পর আজ অনুশীলনে নামে তারা। তবে, পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ায় ৩ ক্রিকেটার আছেন আইসোলেশনে।

এদিকে, গত বছরের ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর আর কোনো সিরিজ খেলা হয়নি টাইগার যুবাদের। করোনার কারণে সবই ছিল স্থগিত। দেড় বছরের বেশি সময় পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে যুবাদের ২০২১ সালের মিশন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:
মফিজুল ইসলাম রবিন, ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল, মেহরাব হোসেন (অধিনায়ক), খালিদ হাসান, আইচ মোল্লাহ (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ আল নোমান, গাজী মোহাম্মদ, তাজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মাকসুদুর রহমান, মুশফিক হাসান, রিপন মন্ডল, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, নাঈমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, শামসুল ইসলাম ইপন, গোলাম কিবরিয়া।

স্টান্ডবাই- আরিফ আহমেদ অনিক ও শাহারিয়ার আলম মাহিন।

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল:
সুলিমান আরবজাই, সুলিমান সাফি, বিলাল সায়েদী, বিলাল আহমেদ তারিন, শহীদ হাসানি, কামরান হোতাক, নাঙ্গেয়ালিয়া খান, জাহিদুল্লাহ সালিমি, বিলাল সামি, মোহাম্মদউল্লাহ নাজিবউল্লাহ, ইজাজ আহমেদ আহমেদজাই, ইজহারউল্লাহ নাভিদ, মোহাম্মদ নাভিদ জাদরান, ইয়ামা আরব, ফয়সাল খান আহমেদজাই, সাবাউন বানুরি, মোহাম্মদ ইশাক জাজাই, ইজাজ আহমেদ আজাদ, নূর নাসেরি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore