Tuesday 13 October, 2026

For Advertisement

সিপিএলের ৯ম আসরের পর্দা উঠছে আজ

26 August, 2021 11:37:12

পর্দা উঠতে যাচ্ছে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ৯ম আসরের। করোনা মহামারির কারণে এবারও কিছুটা সময় দেরিতে শুরু হচ্ছে টুর্নামেন্টটি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৮টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ত্রিনিবাগো নাইট রাইডার্স ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

গত আসরের মতো এবারও দর্শক শূন্য মাঠে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। এর জন্য একটা ভেন্যুতেই হবে সবগুলো ম্যাচ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে। একই দিন ভোর ৫টায় মুখোমুখি হবে বার্বাডোজ রয়্যালস ও সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

গত আসরের মতো এবারও সিপিএলে নেই কোনও বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসানকে জ্যামাইকা তালাওয়াশ দলে নিলেও খেলতে পারছেন না বাংলাদেশ দলের আন্তর্জাতিক সূচির ব্যস্ততার কারণে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore