Wednesday 14 October, 2026

For Advertisement

নিউজিল্যান্ড সিরিজের বিপক্ষে বাংলাদেশ দলে আছেন যারা

19 August, 2021 5:34:36

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ১৯ জন সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। জিম্বাবুয়ে সফরের স্কোয়াডে থাকা অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লবও আছেন দলে।

তবে হাঁটুর ইনজুরি সেভাবে সেরে না ওঠাও এ সিরিজেও বিশ্রাম নিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। ১৯ সদস্যের স্কোয়াডে ঠাঁই হয়নি মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনেরও। ফর্ম না থাকায় সুযোগ হারিয়েছেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়া সিরিজের খেলা বিজয়ী দলের সবাই রয়েছেন স্কোয়াডে।

বাংলাদেশ স্কোয়াড

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মাহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore