Saturday 10 October, 2026

For Advertisement

ব্রোঞ্জও জিততে পারলেন না জকোভিচ!

31 July, 2021 6:02:25

সময় খারাপ গেলে কোনো কিছুই যেন ঠিকঠাক হয় না। গতকাল শুক্রবার টোকিও অলিম্পিকে ছেলেদের এককে অ্যালেক্সান্ডার জভেরেভের কাছে হেরে যান নোভাক জোকোভিচ। সোনার পদক হারিয়ে নিশ্চিত হয়ে যায় যে, তার ‘গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম’ জয় আর হচ্ছে না। মিশ্র দ্বৈতেও হেরে বসেছিলেন। আজ দেখার বিষয় ছিল, তিনি সান্ত্বনার ব্রোঞ্জ পদক জিততে পারেন কি না।

কিন্তু না, চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন এবং উইম্বলডন জয়ী জোকোভিচ আজ ব্রোঞ্জও জিততে পারেননি! স্পেনের পাবলো কারেনিয়া বুস্তার কাছে ৬-৪, ৭-৬, ৬-৩ গেমে হেরে ছেলেদের এককে চতুর্থ হয়েছেন। এই নিয়ে ২৪ ঘন্টার মধ্যেই তিনবার হারলেন জোকোভিচ। যদিও সোনার পদক মিস করার পর তিনি বলেছিন যে, মানসিকভাবে ভেঙে পড়েছেন।

১৯৮৮ সালে গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন স্টেফি গ্রাফ। এরপর থেকে এখন পর্যন্ত কেউ আর এটা করে দেখাতে পারেননি। একই বছর অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন এবং অলিম্পিকে চ্যাম্পিয়ন হলে তাকে ‘গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম’ বলে। এই ব্যর্থতায় নোভাক জোকোভিচ হতাশ বললেও কম বলা হয়। এই মুহূর্তে নিজেকে সান্ত্বনা দেওয়ারও ক্ষমতা নেই তার।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore