For Advertisement
ভারত দলে ফের করোনার হানা
দ্বিতীয় সারির দল নিয়ে শ্রীলংকা সফরে গিয়ে বেশ বিপদে পড়েছে ভারত। নিজেদের ইতিহাসে তৃতীয় সর্বনিন্ম স্কোরের লজ্জার রেকর্ড গড়াসহ সিরিজ পরাজয়ের স্বাদ নিয়েছে টিম ইন্ডিয়া।
তবে মাঠের বাজে পারফরম্যান্সের চেয়েও বেশি করোনায় ক্ষতিগ্রস্থ হয়েছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। ক্রুনাল পান্ডিয়া করোনায় আক্রান্ত হওয়ার পর আট খেলোয়াড়ই এখন আইসোলেশনে।
সেই ধকল সামলানোর মধ্যেই ফের করোনার হানা পড়ল ভারত শিবিরে। আরো দুই তারকার করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। প্রাণঘাতী এই ভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন- স্পিনার যুজবেন্দ্র চাহাল ও অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গৌতম।
লঙ্কানদের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে খেলেননি তারা।
জানা গেছে, আক্রান্ত এই তিন খেলোয়াড়কে রেখেই দেশে ফিরছে ভারতীয় দল। আর আইসোলেশনে থাকা ক্রিকেটারদের মধ্যে হার্দিক পান্ডিয়া, মনিশ পান্ডে, দীপক চাহার ও ইশান কিষান দলের সঙ্গে ফিরে যাবেন ভারতে। পৃথ্বি শ ও সূর্য কুমার যাদব শ্রীলংকা থেকেই ইংল্যান্ডের বিমানে উঠবেন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore