Friday 9 October, 2026

For Advertisement

মেসি এখন বার্সার নন, চাইলেই যেতে পারবেন অন্য ক্লাবে

1 July, 2021 12:24:49

জাতীয় দলের হয়ে কোপা আমেরিকায় দাপিয়ে বেড়ালেও বার্সেলোনায় খেলা এখনও নিশ্চিত নয় লিওনেল মেসির। ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার। গতকাল বুধবারের পর বার্সেলোনার সঙ্গে তার চুক্তি শেষ হয়ে গেছে।

মেসি এখন ‘ফ্রি’। চাইলেই যেকোনো দলেই খেলতে পারেন। মেসির চুক্তি নিয়ে বার্সেলোনার পক্ষ থেকে এখনও কোনো কিছু জানানো হয়নি। এই মুহূর্তে বার্সেলোনা ক্লাবের ঋণ রয়েছে প্রায় ৮৯ হাজার কোটি টাকা। ২০১৭ সালে শেষ বার সই করেছিলেন মেসি। সেই চুক্তি শেষ হয়েছে বুধবার।

গত মাসে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বার্সেলোনা সভাপতি লাপোর্তা বলেন, ‘আমি চাই মেসি খুব তাড়াতাড়ি হ্যাঁ বলুক আমাদের। তার সঙ্গে সব সময় যোগাযোগ রেখে চলেছি আমরা। মেসির সই করার ব্যাপারে আমি আশাবাদী। আমরা কৃতজ্ঞ যে ও বার্সেলোনায় থাকতে চায়।’

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore