For Advertisement
প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার মুখোমুখি তামিম-শান্তরা
আগামী ২০ মার্চ শুরু বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজ। মূল সিরিজ শুরুর আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিতে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। এই জন্য দুইটি দল গঠন করা হয়েছে। একটি দল তামিম ইকবালের নেতৃত্বে। অপরটি নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। কুইন্সটাউনে আগামীকাল (মঙ্গলবার) ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল ১১টায়।
বাংলাদেশ স্কোয়াডে আছেন ২০ জন খেলোয়াড়। এই কারণে দুইটি একাদশ গড়তে নিউজিল্যান্ড থেকে অতিরিক্ত ৫ জন খেলোয়াড় নেয়া হয়েছে। এর মধ্যে তামিমের দলে আছেন ২ জন। আর শান্তর দলে আছেন ৩ জন।
গত ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে পৌঁছায় বাংলাদেশ দল। সেখানে পৌঁছে শুরুতে ১৪ দিনে কোয়ারেন্টাইনে থাকতে হয় টাইগারদের। কোয়ারেন্টাইন শেষে কুইন্সটাউনে অনুশীলন ক্যাম্প শুরু করেন তামিম-মুশফিকরা।
তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, নিউজিল্যান্ড ব্যাটসম্যান ১, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন ও নিউজিল্যান্ড প্লেয়ার ৪।
নাজমুল হোসেন শান্ত একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রুবেল হোসেন, নিউজিল্যান্ড প্লেয়ার ২, নিউজিল্যান্ড প্লেয়ার ৩ ও নিউজিল্যান্ড প্লেয়ার ৫।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore