For Advertisement
কত টাকা থাকলে ফিতরা ও জাকাত ওয়াজিব?
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এ বছরের জন্য জনপ্রতি সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করেছে ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা। সদকাতুল ফিতর প্রত্যেক এমন মুসলমানের ওপর ওয়াজিব, যিনি ঈদুল ফিতরের দিন অর্থাৎ ১ শাওয়াল ভোরে নিজের মৌলিক প্রয়োজন ও ব্যবহার্য জিনিসপত্রের বাইরে এমন পরিমাণ সম্পদের মালিক হন, যার মূল্য সাড়ে বায়ান্ন তোলা রুপার দামের সমান বা তার বেশি। এক্ষেত্রে সম্পদ নগদ অর্থ, সোনা, রুপা কিংবা অন্য যেকোনো ধরনের সম্পদ হতে পারে।
চলতি বছর অর্থাৎ ১৪৪৭ হিজরি/২০২৬ সালে একজন ব্যক্তির কাছে কত টাকা থাকলে জাকাত এবং ফিতরা আদায় করতে হবে তা জানিয়েছে রাজধানী ঢাকার জামিয়া রাহমানিয়া আরাবিয়ার ফতোয়া বিভাগ।
জামিয়া রাহমানিয়া আরাবিয়ার দারুল ইফতা জানায়, ইসলামী শরিয়তের মানদণ্ড অনুযায়ী ৫২.৫ ভরি রুপার মূল্য ধরে এ বছর জাকাত-ফিতরার নেসাব ২,৩০,০০০ টাকা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দারুল ইফতার প্রধান মুফতি মনসূরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বছরের জাকাত ও ফিতরার নেসাব ঘোষণা করে প্রতিষ্ঠানটি।
কোনো মুসলিমের কাছে পূর্ণ এক বছর ২,৩০,০০০ টাকা থাকলে তাকে জাকাত আদায় করতে হবে এবং ঈদুল ফিতরের দিন সকালে এই পরিমাণ সম্পদ বা নগদ টাকা থাকলে ফিতরা দিতে হবে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের ঘোষিত মূল্য তালিকা অনুযায়ী স্বর্ণালংকারের জাকাত আদায়ের হিসাব প্রকাশ করেছে জামিয়া রাহমানিয়া আরাবিয়ার দারুল ইফতা—
স্বর্ণ বাজার মূল্য (প্রতি ভরি) ১৫% বাদে জাকাতযোগ্য মূল্য (প্রতি ভরি)
২২ ক্যারেট ২৫৮৮২৫টাকা ২২০০০০ টাকা
২১ ক্যারেট ২৪৭১০০ টাকা ২১০০০০ টাকা
১৮ ক্যারেট ২১১৭৬০ টাকা ১৮০০০ টাকা
সনাতন ১৭৩৩৩০ টাকা ১৫০০০০ টাকা
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপরিউক্ত যাকাতযোগ্য মূল্যের ভিত্তিতে মোট স্বর্ণমূল্যের ওপর ২.৫% হারে জাকাত দিতে হবে।
খাদ্যদ্রব্য পরিমাণ প্রতি কেজি দর ১টি ফিতরা
কিশমিশ ৩.৩ কেজি ৮৫০/= ২৮০০/=
পনির ৩.৩ কেজি ৮০৩/= ২৬৫০/=
খেজুর ৩.৩ কেজি ৬০৬/= ২০০০/=
যব ৩.৩ কেজি ১৩৬/= ৪৫০/=
গম/আটা ১.৬৫ কেজি ৬০/= ১০০/=
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রুপার দরে স্থানীয়ভাবে তারতম্য হতে পারে; তাই প্রত্যেকে নিজ এলাকায় বাজারদর যাচাই করে জাকাত পরিশোধ করবেন।
উল্লেখ্য, এখানে ফিতরার সর্বনিম্ন যে পরিমাণ তুলে ধরা হয়েছে তা ২৪ ফেব্রুয়ারি জামিয়া রাহমানিয়া আরাবিয়ার দারুল ইফতার প্রকাশিত মূল্য অনুয়ায়ী তুলে ধরা হয়েছে। তবে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির পক্ষ থেকে সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা জনপ্রতি ফিতরা নির্ধারণ করা হয়েছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore