For Advertisement
দেশে ফিরেছেন ২৬ হাজার ৫০৪ জন হাজি
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ২৬ হাজার ৫০৪ জন হাজি। সোমবার (২৫ জুলাই) রাত ২টায় হজ ব্যবস্থাপনা পোর্টালে প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, হাজিদের নিয়ে এ পর্যন্ত ৭২টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৩৪টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩৩টি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি।
এবার মোট ৬০ হাজার ১৪৬ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছেন। তাদের বহন করতে ফ্লাইট পরিচালিত হয় ১৬৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটে পরিবহন করেছে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইন্স ৬৪টি ফ্লাইটে পরিবহন করেছে ২৩ হাজার ৯১৯ জন, ফ্লাইনাস এয়ারলাইন্স ১৪টি ফ্লাইটে পরিবহন করেছে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী।
এ বছর হজ করতে গিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ১১ জন, নারী পাঁচজন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore