Thursday 19 November, 2026

For Advertisement

বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ৩৮ হাজার ৮৮৯ হজযাত্রী

26 June, 2022 11:09:28

পবিত্র হজ পালন করতে চলতি বছর (২৬ জুন রাত ২টা) এ পর্যন্ত ৩৮ হাজার ৮৮৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৩৫ হাজার ৫০৪ জন। শনিবার (২৫ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

মোট ১০৮ ফ্লাইটের মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের ৬১টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪২টি এবং ফ্লাইনাসের ৫টি ফ্লাইট রয়েছে।
বুলেটিনে আরো জানানো হয়, বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- ঢাকার বিউটি বেগম, রংপুরের পীরগাছার আবদুল জলির খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন ও চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির। এর মধ্যে মক্কায় ৪ ও মদিনায় ২ জন হজ যাত্রী মারা গেছেন।

সরকারের সর্বশেষ হজ বুলেটিনে বলা হয়েছে, বাংলাদেশ হজ আইটি দল সৌদি আরবে ই-হজ ব্যবস্থাপনার কাজে নিয়োজিত প্রতিষ্ঠান, ইএলএমের সঙ্গে একটি বিশেষ সভায় মিলিত হয়। ওই সভায় ই-হজ সিস্টেমের বিভিন্ন কারিগরি দিক নিয়ে আলোচনা করা হয়।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে আগামী ৮ জুলাই। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনার কোটা ৫৩ হাজার ৫৮৫। পরবর্তীতে কোটা বাড়িয়ে বাংলাদেশ থেকে অতিরিক্ত ২৪২৫ হজযাত্রীকে সুযোগ দেওয়া হয়। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore