Sunday 31 May, 2026

For Advertisement

চাঁদ দেখা গেছে, কাল থেকে যেসব দেশে রমজান শুরু

1 April, 2022 10:12:17

মধ্যপ্রাচ্যের দেশ মিশর এবং অস্ট্রেলিয়ায় রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশ ‍দু’টিতে আগামীকাল শনিবার (২ এপ্রিল) থেকে রমজান মাস শুরু হচ্ছে। এছাড়া মালয়েশিয়া, ব্রুনাই, জাপান ও ইন্দোনেশিয়ায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই শনিবার থেকে ওই সব দেশে রোজা শুরু হচ্ছে না। শনিবার দিবাগত রাতে তারাবি নামাজ আদায় করা হবে এবং ওই রাতের শেষ প্রহরে সেহরি খেয়ে ৩ এপ্রিল প্রথম রোজা হবে ওই দেশগুলোতে।

শুক্রবার ( ১ এপ্রিল) মুসলিম দেশগুলোর সমন্বয়ে জাপান চাঁদ দেখা কমিটির (রুইয়াতে হেলাল জাপান) ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াও ঘোষণা করেছে যে পবিত্র রমজান মাসের প্রথম দিন ৩ এপ্রিল। এছাড়া, ব্রুনাইয়ের সালতানাত নিশ্চিত করেছে যে শুক্রবার দেশটিতে চাঁদ দেখা যায়নি।অতএব, ২ এপ্রিল শনিবার শাবান মাসের শেষ দিন হবে এবং পবিত্র রমজান মাস ৩ এপ্রিল থেকে শুরু হবে। এদিকে বাংলাদেশে পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে তা জানতে অপেক্ষা করতে হবে আগামীকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত। এদিন ৬টা ৩০ মিনিটে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এরপরই জানা যাবে রমজান শুরুর নির্দিষ্ট তারিখ। শুক্রবার (১ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার সন্ধ্যায় হিজরি ১৪৪৩ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে রোববার (৩ এপ্রিল) থেকে রমজান মাস গণনা শুরু হবে এবং মুসলমানরা রোজা রাখা শুরু করবেন। সেক্ষেত্রে শনিবার রাতেই এশার নামাজের পর ২০ রাকাত তারাবি নামাজ পড়া শুরু হবে, রোজা রাখতে শেষ রাতে প্রথম সাহরিও খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। সূত্র: খালিজ টাইমস।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore