For Advertisement
পবিত্র আশুরা ২০ আগস্ট
বাংলাদেশের আকাশে আজ সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। বুধবার (১১ আগস্ট) শুরু হচ্ছে মহররম মাস ও নতুন বছর ১৪৪৩ হিজরি। আগামী ২০ আগস্ট (শুক্রবার) পবিত্র আশুরা পালিত হবে।
আজ সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররম সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।
ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় ধর্ম সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে কোথাও হিজরি ১৪৪৩ সনের মহররম মাসের চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার (১০ আগস্ট) জিলহজ মাসের ৩০ দিন পূর্ণ হবে। বুধবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। আগামী ২০ আগস্ট (১০ মহররম) শুক্রবার দেশে পবিত্র আশুরা পালিত হবে।
মুসলিম উম্মাহর কাছে পবিত্র আশুরা (১০ মহররম) ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ ও পরিচিত। এদিন কারবালা প্রান্তরে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর হ্রদয়বিধারক শাহাদাত বরণে ঘটনা ঘটে। তাছাড়া এদিন ঐতিহাসিক একাধিক ঘটনার কারণে দিনটি বিশেষ তাৎর্পপূর্ণ। ১০ মহররম আশুরার দিন মহান আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় একটি দিন। কেননা এ দিনে আল্লাহ তাআলা পৃথিবীর ঐতিহাসিক ঘটনাগুলো সংঘটিত করেছেন।
এ দিনেই তিনি পৃথিবী সৃষ্টি করেছেন এবং এদিনেই কেয়ামত তথা মহাপ্রলয় সংঘটিত হবে। এদিন নবী-রাসুলদের সময়ে অসংখ্য ঘটনা ঘটেছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore