- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
বায়তুল মোকাররমে স্বাস্থ্যবিধি মেনে জুমা, করোনামুক্তির প্রার্থনা
করোনা মহামারি রোধে চলমান কঠোর লকডাউনের মধ্যেও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারাদেশে মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মসজিদে স্বাস্থ্যবিধি মেনে জুমা আদায় করেছেন মুসল্লিরা। তবে স্বাভাবিক সময়ের চেয়ে মুসল্লিদের উপস্থিতি কিছুটা কম ছিল। জুমার নামাজের পর করোনা মহামারি থেকে মুক্তির জন্য সম্মিলিত দোয়া অনুষ্ঠিত হয়েছে বায়তুল মোকাররমসহ বিভিন্ন মসজিদে।
গতকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। মসজিদে নামাজের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ দেয়া হলেও এবার মুসল্লিদের উপস্থিতিতে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
শুক্রবার বায়তুল মোকাররমে গিয়ে দেখা যায়, দূরত্ব বজায় রেখে মুসল্লিরা মসজিদের ভেতরে অবস্থান নিয়েছেন। মুসল্লিরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন এ ব্যাপারে কর্তৃপক্ষেরও ছিল নানা উদ্যোগ। এতে মুসল্লিদের মধ্যে মাস্ক ব্যবহার ও দূরত্ব রক্ষার বিষয়টি মেনে চলতে দেখা গেছে।
বায়তুর মোকাররম ছাড়াও রাজধানীর পল্টন, গুলিস্তান, পান্থপথ, আজিমপুর, ইস্কাটন গার্ডেন, সেগুনবাগিচাসহ বিভিন্ন মসজিদে করোনামুক্তির জন্য বিশেষ মোনাজাতের খবর পাওয়া গেছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: