- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
মালয়েশিয়ায় লকডাউনের শর্ত ভাঙায় ১২ বাংলাদেশির জরিমানা
সরকারি নির্দেশনা (এসওপি) অমান্য করে ধারণক্ষমতার বাইরে যাত্রী নিয়ে একটি গাড়িতে পারাপারের সময় একটি নির্মাণ সংস্থার ১২ জন বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ান মুদ্রায় জনপ্রতি এক হাজার ৫০০ রিঙ্গিত করে অর্থদণ্ড প্রদান করেছে দেশটির পুলিশ।
স্থানীয় সময় সোমবার (১৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মালয়েশিয়ার নেগারি সেম্বিলান রাজ্যের জিমাস এলাকার জালান রম্পিন-পাসির বেসারের হাইওয়ের চেকপোস্টে এই জরিমানা করা হয়। এ সময় একজনের কাছে দেশটিতে বৈধ বসবাসের কাগজপত্র না থাকায় তাকে আটক করা হয়।
জেমপোল জেলা পুলিশপ্রধান সুপ্ত হু চ্যাং হুক জানান, জনসাধারণকে লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা নিশ্চিত করতে শহরের বিভিন্ন রাস্তায় চেকপোস্ট বসানো হয়। এরপরও সরকারি নির্দেশনা (এসওপি) অমান্য করে ধারণক্ষমতার বাইরে যাত্রী নিয়ে ভ্রমণ করায় তাদের এই অর্থদণ্ড দেওয়া হয়।
তিনি আরও বলেন, ১৭ (১) সংক্রামক রোগপ্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন ১৯৮৮ (আইন ৩৪২)-এর অধীনে শারীরিক দূরত্বের অনুমতি না দেওয়া একটি গাড়ি ব্যবহারের জন্য নিয়োগকর্তাকে মালয়েশিয়ান মুদ্রায় জনপ্রতি ১০ হাজার রিঙ্গিত অর্থদণ্ড করা হতে পারে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: