For Advertisement
সেহরি খেয়ে ঘুমন্ত অবস্থাতেই না ফেরার দেশে পাড়ি জমান ফরহাদ
আরব আমিরাতের আজমান প্রদেশে ফরহাদ আহমদ নামের এক প্রবাসী ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রবাসে মারা যাওয়া প্রবাসী বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে। তিনি চন্ডিনগর (হরিনগর) গ্রামের তজমুল আলীর বড় ছেলে। গত বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোররাতে সেহরি খাবার পর ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়।
ফরহাদ আহমদ বছর খানেক আগে সংযুক্ত আরব আমিরাতে এসেছিলেন। তিনি আজমান শহরের আল জরফ এলাকায় থাকতেন।
ফরহাদ আহমদের চাচা সাইফুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ফরহাদ ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। চার লাখ টাকা ঋণ করে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সে আমিরাতে আসে। বুকভরা আশা নিয়ে প্রবাসী হলেও মাত্র এক বছরের মাথায় না ফেরার দেশে চলে গেল। সদ্য বিবাহ করে প্রবাসে এসে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন পৃথিবী ছেড়ে। তাঁর লাশ দেশে যাবে কিন্তুু হাসি মুখে নয় কফিনে বন্ধি হয়ে। এ সময় তিনি তাঁর জন্য সকলের কাছে দোয়া চান।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore