Friday 17 April, 2026

For Advertisement

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির করোনায় মৃত্যু

1 April, 2021 8:15:29

মুস্তাফিজুর রহমান পাভেল নামে এক প্রবাসী বাংলাদেশির করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় বুধবার রাত ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় বাংলাদেশিরা জানান, দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়ে আফ্রিকার ফ্রি স্টেইট প্রদেশের ব্লুমফন্টেইনের একটি হাসপাতালে ভর্তি ছিলেন পাভেল। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

মুস্তাফিজুর রহমান পাভেল দীর্ঘ ১২ বছর ধরে কিংবার্লি শহরে ব্যবসা-বাণিজ্য করেন। পাভেলের দেশের বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলায়।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore