For Advertisement
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বাংলাদেশীসহ ৪৩ জনের মৃত্যুর আশঙ্কা
লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইতালি যাওয়ার পথে বাংলাদেশীসহ অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৪৩ জন নিখোঁজ হয়েছেন। উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূলের কাছে এ নৌকাডুবির ঘটনা ঘটে। শনিবার (৩ জুলাই) তিউনিশিয়া রেড ক্রিসেন্ট এ তথ্য জানিয়েছে। নিখোঁজযাত্রীরা ডুবে মারা গেছেন বলে আশঙ্কা প্রকাশ করেছে তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটি।
সংস্থাটি জানায়, লিবিয়া থেকে তারা ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাটি ডুবে যায়। ওই নৌকার অন্য আরো ৮৪ আরোহীকে উদ্ধার করেছে তিউনিশিয়ার নৌবাহিনী। ডুবে যাওয়া ওই নৌকায় বাংলাদেশ, মিসর, সুদান এবং ইরিত্রিয়ার নাগরিকরা ছিলেন।
তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জেকরির বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ট্যাপ শনিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে। তিউনিসিয়া রেড ক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ৮৪ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ৪৩ জন ভূমধ্যসাগরে ডুবে গেছেন। কর্তৃপক্ষ বলছে, গত ২৮ ও ২৯ জুন এসব অভিবাসীরা লিবিয়ার জুয়ারা উপকূল দিয়ে অবৈধভাবে ইতালি পৌঁছাতে ভূমধ্যসাগরে যাত্রা করেছিলেন। উদ্ধার ব্যক্তিদের জারজিসে নিয়ে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore