প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির নেতাদের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা।মতামত কলাম পড়ুন
রবিবার পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। একই দিন সাক্ষাৎ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেন।
রবিবার ডিএসসিসি প্রশাসক আবদুস সালামকে আহ্বায়ক ও তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এ কমিটিতে আহ্বায়ক ছিলেন রফিকুল ইসলাম মজনু। আর সদস্য সচিব পদে ছিলেন তানভীর আহমেদ রবিন। তিনি তার পদে বহাল থাকলেও আহ্বায়ক থেকে বাদ পড়েছেন রফিকুল ইসলাম মজনু।অভিধান খুঁজুন
এর আগে গত ১ নভেম্বর মহানগর উত্তরের নতুন আহ্বায়ক কমিটি গঠন করে বিএনপি। এতে আহ্বায়ক করা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে। আর সদস্য সচিব হন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
