দেশে সেপ্টেম্বর মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ
সেপ্টেম্বর মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। ফলে নতুন মাসেও ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্য বহাল থাকবে।
সেপ্টেম্বরজুড়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়।
এর আগে গত জুনের ১ তারিখ থেকে ডিজেল ছাড়া অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছিল। পরবর্তী সময়ে জুলাই ও আগস্ট মাসেও এসব জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমা-বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতি মাসে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় করে থাকে জ্বালানি বিভাগ। তবে সেপ্টেম্বর মাসে সব ধরনের জ্বালানি তেলের দামই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
