এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন।
শনিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অংশীজনদের মতামত এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয়টি গুরুত্ব দিয়েই জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ৭ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে পরীক্ষার্থীরা পর্যাপ্ত প্রস্তুতির সময় না পাওয়ার অভিযোগ জানিয়ে উদ্বেগ প্রকাশ করলে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়।
নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা এখন অতিরিক্ত সময় পাবে প্রস্তুতি নেওয়ার জন্য, যা তাদের পরীক্ষার ফলাফলে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
