বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

25 March 2026, 7:14:11

মালদ্বীপে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, “সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শুরুতেই পাকিস্তানের বিপক্ষে আমাদের এই দাপুটে জয় দেশের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত। বিশেষ করে রোনান সুলিভান তার অভিষেক ম্যাচেই জোড়া গোল করে যে নৈপুণ্য দেখিয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।”

তিনি আরও বলেন, এই জয় দেশের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত। তাদের এই অসামান্য অর্জন দেশের ফুটবলকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। তাদের এই অদম্য স্পৃহা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতে তারা আরও ভালো করবে এবং দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে বলে আাশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী আমিনুল হক দলের সকল খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে এই জয়ের ধারা বজায় রাখার জন্য শুভকামনা ব্যক্ত করেন।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।