ইরান অন্তত ৬মাস ‘তিব্র যুদ্ধ’ চালাতে পারবে: আইআরজিসি
ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতিতে পরিচালিত সামরিক অভিযানের মতো তীব্র যুদ্ধ অন্তত আরও ছয় মাস চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।’
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এক কর্মকর্তা এমন দাবি করেছেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই মূল্যায়ন সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করে আসছেন, তার সঙ্গে স্পষ্টভাবে ভিন্ন।
সম্প্রতি ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান অত্যন্ত সফল হয়েছে। তার ভাষায়, ‘আমরা যুদ্ধে বড় ব্যবধানে এগিয়ে আছি। আমরা তাদের পুরো অশুভ সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়েছি।’
উল্লেখ্য, ইসলামি বিপ্লবী গার্ড কর্পস ইরানের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী সামরিক সংগঠন হিসেবে পরিচিত।
শুধু সামরিক ও গোয়েন্দা কর্মকাণ্ডই নয়, দেশটির রাজনীতি, শিক্ষা এবং অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রেও এই বাহিনীর বিস্তৃত প্রভাব রয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
