মঙ্গলবার বন্ধ থাকবে ব্যাংক
3 August 2025, 11:39:01
জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে মঙ্গলবার (০৫ আগস্ট) দেশের সব তপসিলি ব্যাংক বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা একটি সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
সার্কুলারে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে ওইদিন দেশের সব তফসিলি ব্যাংকে কার্যক্রম বন্ধ থাকবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
