প্রবাসী আয়ে ইতিহাস সৃষ্টি হতে পারে
24 March 2025, 2:57:19
প্রবাসী আয় বা রেমিট্যান্সে নতুন রেকর্ড গড়ার আভাস পাওয়া যাচ্ছে। মার্চের প্রথম ২২ দিনেই এসেছে ২৪৪ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ হাজার ৭৬৮ কোটি টাকা।
প্রতিদিন গড়ে ১১ কোটি ডলার দেশে আসছে, যা চলতি মাসের শেষে তিন বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁতে পারে।
সে হিসেবে প্রতিদিন আসছে প্রায় ১১ কোটি ডলার (১৩৫৩ কোটি টাকা) করে। সবকিছু ঠিক থাকলে মার্চে প্রবাসী আয়ের ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে।
অর্থাৎ তিন বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করবে রেমিট্যান্স বা প্রবাসী আয়। যার ফলে রেমিট্যান্সে নতুন রেকর্ড করবে দেশ। এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ (প্রায় ২৬৪ কোটি ডলার) রেমিট্যান্স আসে গত বছরের ডিসেম্বরে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
