বিপুল ভোট পেয়ে বাফুফের সভাপতি হলেন তাবিথ আউয়াল
১৬ বছর নতুন সভাপতি পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ শনিবার (২৬ অক্টোবর) বাফুফে নির্বাচনে ১২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। তার প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের তৃণমূল সংগঠক এফ এম মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট।
দুপুর ২টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। চট্টগ্রাম আবাহনী, নীলফামারী, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা এবং চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের কাউন্সিলর ভোট দিতে আসেননি।
সিনিয়র সহ-সভাপতি ছাড়া সভাপতি, সহ-সভাপতি, সদস্য পদে ভোট হয়েছে। এই ২০ পদের বিপরীতে প্রার্থী সংখ্যা ৪৫। ১৫ নির্বাহী সদস্যের বিপরীতে প্রার্থী ৩৭ জন, ৪ সহ-সভাপতি পদে ৬ জন ও সভাপতি পদে ২ জন রয়েছেন।
কাউন্সিলরদের সভাপতি, সহ-সভাপতি ও সদস্য তিনটি পৃথক ব্যালট প্রদান করা হয়েছে। প্রতি ব্যালটে সুনির্দিষ্ট পদ সংখ্যক ভোট প্রদান করতে হবে। পদের চেয়ে কম-বেশি ভোটে সেই ব্যালট বাতিল হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
