সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু আটক

26 August 2024, 5:01:47

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ সরকারের শরীক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান হাসানুল হক ইনুকে আটক করা হয়েছে। সোমবার বিকালে (২৬ আগস্ট) রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি এ তথ্য নিশ্চিত করেছে।

হাসানুল হক ইনু সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম নেতা। এ জোটের অপর সঙ্গী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও এরইমধ্যে গ্রেপ্তার হয়েছেন।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।