টক ঝাল মিষ্টি জাম্বুরা ভর্তার রেসিপি

27 July 2023, 6:01:15

আজ থাকছে টক ঝাল মিষ্টি জাম্বুরা ভর্তার রেসিপি।

উপকরণঃ
জাম্বুরা-১ টি (মাঝারি সাইজের)

গুড়া মরিচ- ১/২ চা চামচ

লবণ পরিমাণ মত

বিট লবণ-১/২ চা চামচ

চিনি-১ চা চামচ

সরিষার তেল- ১ টেবিল চামচ

শুকনা মরিচ ভাজা- ১ চা চামচ।

প্রস্তুত প্রণালীঃ
প্রথমে ছুরি বা বটির সাহায্যে জাম্বুরার খোসা ছাড়িয়ে নিন।এবার জাম্বুরার ভিতরের কোষগুলো হাত দিয়ে ছাড়িয়ে একটি বাটিতে নিয়ে নিন,তাতে গুড়া মরিচ,লবণ,বিটলবণ,শুকনা মরিচ ভাজা,সরিষার তেল,চিনি সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল জাম্বুরা ভর্তা।এই গরমের মধ্যে টকঝাল ভর্তা খাওয়ার মজাই অন্যরকম।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।