এইচএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ

6 July 2023, 11:09:57

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার কেন্দ্র ও আসন বিন্যাসের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রোববার (২ জুলাই) এই তালিকা প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ৮ জুন এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। রুটিন অনুযায়ী আগামী ১৭ আগস্ট পরীক্ষা শুরু হবে। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এইচএসসি পরীক্ষা।

ব্যবহারিক পরীক্ষা শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে। এ পরীক্ষা চলবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত।

কেন্দ্রের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।