সেনাপ্রধানের কথায় সংসদ ভেঙে দিয়েছিলাম: ইমরান খান

24 April 2023, 12:45:33

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান স্বীকার করেছেন, তৎকালীন দেশটির সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার কথায় দুটি প্রদেশিক সংসদ ভেঙে দিয়েছিলেন।

এক টিভি সাক্ষাৎকারে রোববার ইমরান খান এ কথা স্বীকার করেন। খবর জিওনিউজের।

পিটিআইপ্রধান বলেন, আমি সেনাপ্রধানের কথায় পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের সংসদ ভেঙে দিয়েছিলাম।

ইমরান খান বলেন, আমাকে ভুল বুঝিয়ে সেনাপ্রধান তখন শাহবাজ শরিফকে ক্ষমতায় আনার চেষ্টা করেছেন

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।