ঢাকা কলেজ-আইডিয়ালের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে রয়েছেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় বর্তমানে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা চলমান রয়েছে।
বৃহস্পতিবার (২ মে) রাজধানীর গ্রীনরোডে উভয়পক্ষ অবস্থান নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করে। এ ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকা কলেজের ক্যাম্পাস জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আইডিয়াল কলেজ ভাঙচুর করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
জানা গেছে, বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে কী কারণে বাসটি ভাঙচুর করা হয়ে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
