রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
26 February 2023, 6:27:40
রাজধানীর বনানির কড়াইল বস্তিতে আগুন লেগেছে। রোববার বিকাল সাড়ে ৪টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
