রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

10 January 2023, 1:36:24

রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন নিহত এবং আহত হয়েছেন আরও ১০ জন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের দোয়ালীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

তারাগঞ্জ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা থেকে সাইমন এক্সক্লুসিভ বাসটি যাত্রী নিয়ে দিনাজপুরে যাচ্ছিল। পথে দিনাজপুর-রংপুর মহাসড়কের দোয়ালীপাড়া এলাকায় বিপরীতমুখী একটি লোকাল বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। এ ছাড়া আহত হন ১১ জন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

লাশগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।