রাজারবাগ পুলিশ লাইনসে প্রধানমন্ত্রী, অভিবাদন গ্রহণ

3 January 2023, 11:11:03

পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে যোগ দিতে রাজারবাগে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজারবাগ লাইন্সে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করছেন।

দুপুরে প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের কল্যাণ প্যারেডে অংশ নেবেন।

সোমাবর শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৩, যা শেষ হবে ৮ জানুয়ারি।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে প্রধানমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেবেন। ওইদিন সন্ধ্যায় ভাষণ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ উপলক্ষে বঙ্গভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।