সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

15 December 2022, 12:09:51

মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তার ভাষণ সরাসরি সম্প্রচার করবে বিটিভিসহ বিভিন্ন টেলিভিশন।

প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস (রানা) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে জাতির উদ্দেশে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণ দেবেন।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।