ভালুকায় মহাসড়কে হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান
26 August 2022, 10:14:21
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর বাজার এলাকায় দুপাশে অবৈধভাবে ফুটপাত দখল করে বসা কাঁচাবাজারসহ স্থাপনা উচ্ছেদ করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ।
শুক্রবার জুমার নামাজের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এ অভিযান চালায় পুলিশ। এসময় দুপাশে প্রায় শতাধিক কাঁচাবাজারের ভ্যান ও দোকান উচ্ছেদ করা হয়।
এদিকে মহাসড়কের দুই পাশে স্থানীয় কিছু অসাধু ব্যক্তি দোকান বসিয়ে দৈনিক ১৫০ থেকে ২০০ টাকা দোকান প্রতি চাঁদা আদায় করতো বলেও জানা যায়।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে ও সড়ক দুর্ঘটনা এড়াতে এই উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
