সন্ধ্যায় জাপা-বিএনপির সংলাপ

8 June 2022, 10:36:01

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে জাতীয় পার্টির (কাজী জাফর) নেতাদের নিয়ে আলোচনায় বসবে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আজ বুধবার (৮ জুন) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২৪ মে রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে প্রথম বৈঠক করে বিএনপি।

পরে ২৭ মে বাংলাদেশ লেবার পার্টি এবং ৩১ মে গণসংহতি আন্দোলনের সঙ্গে সংলাপ করে বিএনপি। এরপর গত ১ জুন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপে বসে দলটি।

সরকারবিরোধী আন্দোলনে নামতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এসব বৈঠক করছে বিএনপি।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।