দেশে ফিরেছেন ওবায়দুল কাদের
26 April 2022, 11:32:52
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৫ ফ্লাইট যোগে আজ সোমবার সন্ধ্যায় ওবায়দুল কাদের ঢাকা পৌঁছান।
উল্লেখ্য, ওবায়দুল কাদের গত ২২ এপ্রিল শুক্রবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশে সিঙ্গাপুর যান। এর আগে গত ২১ ফেব্রুয়ারি রুটিন চেকআপের জন্য ভারতের দিল্লি যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দিল্লির মেজেন্টা হাসপাতালে তার শারীরিক চেকআপ করা হয়।
সূত্র : বাসস
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
