কালবৈশাখীতে স্পিডবোটডুবি, শিশুর লাশ উদ্ধার

20 April 2022, 4:06:57

চট্টগ্রামের সীতাকুণ্ডে কালবৈশাখীর কবলে পড়ে একটি স্পিডবোটডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

গুপ্তছড়া ঘাটের ইজারাদার মো. আনোয়ার জানান, সীতাকুণ্ড থেকে সন্দ্বীপের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি স্পিডবোট কালবৈশাখীর কবলে পড়ে গুপ্তছড়া ঘাটের কাছাকাছি এসে উল্টে যায়। স্পিডবোটে ২০ জনের মতো যাত্রী ছিল। এখন পর্যন্ত এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম জানান, সন্দ্বীপে গুপ্তছড়া ঘাটের কাছে একটি স্পিডবোট মিসিং আছে শুনে অভিযান চলছে। তবে এ ঘটনায় কতজন নিখোঁজ আছে বা কতজনকে উদ্ধার করা হয়েছে তা এখনও জানা যায়নি।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।