ঈদের পাঁচ দিন লঞ্চে মোটরসাইকেল বহন করা যাবে না

17 April 2022, 8:01:47

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগের ও পরের পাঁচদিন যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল বহনে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ(বিআইডব্লিউটিএ)। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

রবিবার বিআইডব্লিউটিএ’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আগের ও পরের পাঁচদিন যাত্রীবাহী লঞ্চে কোনো মোটরসাইকেল বহন করা যাবে না। লঞ্চে মোটরসাইকেল সম্পুর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়েছে। ঈদে ঘরমুখো মানুষের সুবিধার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।