সন্ধ্যায় কাউন্টারে, কাল থেকে ট্রেনের টিকিট মিলবে অনলাইনে
পাঁচ দিন বন্ধ থাকার পর আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে অনলাইনে মিলবে রেলের টিকিট। যদিও আজ শুক্রবার সন্ধ্যা থেকে দেশের ৭৭টি স্টেশনে কমিপউটারের মাধ্যমে আন্তনগর রেলের টিকিট বিক্রি শুরু হয়।
রেলওয়ের পরিচালক ট্রাফিক (বাণিজ্যিক) নাহিদ হাসান খান করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৭৭টি স্টেশনের আন্তনগর ট্রেনের টিকিট কমিপউটারের মাধ্যমে ক্রয় করা যাবে।এগুলো অগ্রিম পাঁচদিনের হিসেবে ধরা হয়েছে।
অর্থাৎ ২৫ মার্চ সন্ধ্যায় ২৬ তারিখসহ আগামী ৫ দিনের টিকিট পাওয়া যাবে। ২৬ মার্চ থেকে টিকিট ইস্যুর সময় বিবেচনায় কাউন্টারের পাশাপাশি অনলাইন পোর্টালের (eticket.railway.gov.bd) মাধ্যমে নির্ধারিত কোটা অনুযায়ী আগের মতো সকাল ৮টা থেকে টিকিট বিক্রি করা হবে।
গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ রেলওয়ের ইন্টিগ্রেটেড টিকেটিং সিস্টেম (বিআরআইটিএস) পরিচালনার জন্য সহজ-সিনেসিস-ভিনসেনের (জেবি) সঙ্গে একটি চুক্তি সই হয়। এই চুক্তি অনুযায়ী ৭৭টি স্টেশনে কমিপউটার টিকেটিং সিস্টেমে রেলের টিকিট বিক্রি করবে সহজ-সিনেসিস-ভিনসেন। তবে কারিগরি কারণে ২১-২৫ মার্চ পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়।
এ ছাড়া শুক্রবার যেসব আন্তনগর ট্রেন যাত্রা শুরু করে ২৬ মার্চ যাত্রা শেষ করবে কেবল সেসব ট্রেনের পথিমধ্যে সব বিরতি সমপন্ন স্টেশনের টিকিট ম্যানুয়াল পদ্ধতিতে অর্থাৎ পেপার টিকিট বা বিপিটির মাধ্যমে ইস্যু করতে হবে। আর কমিপউটারাইজড পদ্ধতিতে ২৫ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত চলাচলকারী সব আন্ত নগর ট্রেনের টিকিট ইস্যু করা হবে এবং কাল থেকে রেলওয়ের প্রচলিত নিয়মানুযায়ী টিকিট ইস্যু করা হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
