দক্ষিণ আফ্রিকায় অনবদ্য জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

19 March 2022, 12:24:13

গত ২০ বছরে কয়েকবার দক্ষিণ আফ্রিকা সফর করলেও তিন ফরম্যাটে প্রাপ্তির খাতায় কিছু ছিল না বাংলাদেশের। শুক্রবার দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। অনবদ্য এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেঞ্চুরিয়নে অধরা জয়ের আশাতেই মাঠে নেমেছিল বাংলাদেশ দল। আগের দলগুলো যা পারেনি, সেটাই করে দেখালো তামিম ইকবালরা। এই বছর নিউজিল্যান্ডে ঐতিহাসিক টেস্ট জয়ের পর দক্ষিণ আফ্রিকায় এলো ঐতিহাসিক ওয়ানডে জয়ও। তাতে তিন ম্যাচের প্রথমটি জিতে ১-০ তেও এগিয়ে গেলো সফরকারী দল।

সকল ফরম্যাটে নিখুত পরিকল্পনার কারণে সাফল্যের মুখ দেখে তামিমরা। ব্যাট হাতে শুরুতে টস হেরেও বাংলাদেশ ছুড়ে দিতে পেরেছিল ৩১৫ রানের এক বিশাল লক্ষ্য। যে মাঠে একবারই ৩১৯ রান তাড়া করে জিতেছিল স্বাগতিকরা।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।