উৎপাদন বন্ধ হয়ে গেল দেশের একমাত্র পাথর খনির

12 March 2022, 7:37:38

বিস্ফোরক দ্রব্য ফুরিয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র পাথরখনি দিনাজপুরের মধ্যপাড়া মাইনিং কোম্পানি লিমিটেড।

শনিবার থেকে খনিতে পাথর উত্তোলন সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন খনির মহাব্যবস্থাপক (মাইনিং) আবু তালহা ফারাজি।

তিনি বলেন, বিস্ফোরক দ্রব্য ফুরিয়ে যাওয়ায় খনিতে পাথর উত্তোলন সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ জন্য খনির ৭০০ শ্রমিককে সাময়িক ছুটিতে পাঠানো হযেছে। বিস্ফোরক দ্রব্য সরবরাহের পর আবারো পাথর উত্তোলন শুরু হবে।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।