বান্দরবানে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৪
6 March 2022, 1:53:09
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় ২ সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় চারজন নিহত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সন্তু গ্রুপের এক ক্যাডারকে গুলির পর অপহরণের সময় এ ঘটনা ঘটে।
আজ রবিবার (৬ মার্চ) দুপুরে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আকতার চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নদীর পাড়ে ৪ মরদেহ পড়ে থাকার খবর জানতে পেরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
