কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতের ১৩ জেলে
5 March 2022, 6:47:40
এদেশে প্রায় ৭ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতের ১৩ জেলে। শনিবার সকালে বাগেরহাট জেলহাজত থেকে ছাড়া পেয়ে তারা ভারতের উদ্দেশ্যে রওনা হন।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরায় গত বছরের ৮ আগস্ট ভারতের ১৩ জেলেকে আটক করে কোস্ট গার্ড। কোস্ট গার্ড তাদের পুলিশে হস্তান্তর করার পরদিন বাগেরহাট আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেলহাজতে পাঠান। প্রায় ৭ মাস কারাভোগ শেষে শনিবার ছাড়া পান তারা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
