সাজেক ভ্যালি ভ্রমণে দু’দিনের নিষেধাজ্ঞা

5 February 2022, 6:37:41

বাঘাইছড়ি উপজেলার দেশের বৃহত্তম পর্যটন কেন্দ্র মেঘের রাজ্যে খ্যাত সাজেক ভ্যালি ভ্রমণে দুইদিনের নিষেধাজ্ঞা জারি করেছেন, রাঙ্গামাটি জেলা প্রশাসন। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

তিনি জানান, আগামী ৭ ফেব্রুয়ারি ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার বাঘাইছড়িতেও ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৬ ও ৭ ফেব্রুয়ারি বাঘাইছড়ি এবং সাজেকে পর্যটকবাহী সকল ধরনের যানবাহন এবং পর্যটন কেন্দ্রের সব রিসোর্ট-কটেজ বন্ধ ঘোষনা করা হয়েছে। তবে আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর ১২ টার পর থেকে যথারীতি সব উন্মুক্ত থাকবে।

সাজেকের রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরি লুসাই জানান, ইউপি নির্বাচন উপলক্ষে প্রশাসনের এ নির্দেশনাকে গুরত্ব দিয়ে আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি সব রিসোর্ট- কটেজের বুকিং বাতিল করা হয়েছে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আনোয়ার জানান, শনিবার সন্ধ্যার পর থেকেই সাজেকের সড়কে যান- চলাচল বিধিনিষেধ আরোপে মাঠে থাকবে পুলিশ।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি ৭ম ধাপে রাঙ্গামাটির তিনটি উপজেলা বাঘাইছড়ি, লংগদু ও জুরাছড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।