ফের করোনায় আক্রান্ত রুমিন ফারহানা

2 February 2022, 4:52:56

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত শনিবার রুমিন ফারহানার কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। তবে তিনি সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শে বাসায়ই অবস্থান করছেন।

এর আগে করোনার শুরুতে ২০২০ সালে এই ভাইরাসে একবার আক্রান্ত হয়েছিলেন রুমিন ফারহানা।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।